রেলমন্ত্রীর ঘরে দুই নতুন অতিথি, এবার যমজ ছেলে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রেলমন্ত্রী মুজিবুল হক আবার বাবা হয়েছেন। এবার যমজ ছেলের জন্ম হয়েছে।
গতকাল সোমবার রাত সাড়ে ১২টার দিকে রাজধানী ঢাকার স্কয়ার হাসপাতালে দুই ছেলের জন্ম দেন রেলমন্ত্রীর স্ত্রী হনুফা আক্তার ।
রেলমন্ত্রী জানান, মা ও দুই নবজাতক সুস্থ। দুই ছেলের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়ে মন্ত্রী মুজিবুল হক প্রথম আলোকে বলেন, ছেলেদের নাম এখনো ঠিক করা হয়নি। পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে নাম ঠিক করা হবে।
৬৭ বছর বয়সে দীর্ঘ কুমারজীবনের ইতি টেনে ২০১৪ সালের ৩১ অক্টোবর হনুফা আক্তারকে বিয়ে করেন মুজিবুল হক। দেড় বছর পর ২০১৬ সালের মে মাসে তাঁদের মেয়ের জন্ম হয়।